নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পালন করেছে শেরপুরের নালিতাবাড়ীর দেশরত্ন জন ঐক্য পরিষদ। এ উপলক্ষে ১৬ আগস্ট বুধবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ও দেশরত্ন জন ঐক্য পরিষদের সভাপতি মোকছেদুর রহমান লেবু।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বুলবুল, কামরুল হাসান জাভেদ, রেজাউল করিম, আবদুল হান্নান তুলা, সরকার হাফিজ, আশরাফুল ইসলাম,আকাব্বর আলী, আজমেরী আক্তার লিজা প্রমুখ।
এর আগে শহরের উত্তরবাজার শহীদ মিনার চত্তর থেকে বিশাল এক শোক র্যালি মোকছেদুর রহমান লেবুর নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের প্রত্যেক শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
























