ads

বৃহস্পতিবার , ১৬ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী

খবর টি পড়েছেন : ১৫০
চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর নেই।  তিনি ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সার্ভিসেস (এআইএমএস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজনরা বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  খবর এনডিটিভির।
অটল বিহারী বাজপেয়ী গত ১১ জুন কিডনি ইনফেকশনসহ একাধিক সংক্রমণের কারণে এআইএমএস হাসপাতালে ভর্তি হন।  মঙ্গলবার থেকে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। এরপর ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল ছিল। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে।
উল্লেখ্য, ৩ দফায় ভারতের বিজেপি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন বাজপেয়ী। প্রথম দফায় ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য। এরপর ১৯৯৮ সালে ১৩ মাস এবং সর্বশেষ ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোলাম সারওয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা পরবর্তী সংবাদ সংসদ নির্বাচনের কাজ শেষ পর্যায়ে : ইসি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads