ads

বৃহস্পতিবার , ১৬ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ নির্বাচনের কাজ শেষ পর্যায়ে : ইসি

খবর টি পড়েছেন : ১৮৬
সংসদ নির্বাচনের কাজ শেষ পর্যায়ে : ইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশির ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।  ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের ওই কথা জানান তিনি।  ওইসময় তিনি বলেন,  আমরা শতকরা ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছি।  নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে এটা ধরে কাজ করছি। বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই।
সচিব জানান, সার্কভূক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। আজকে বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।
সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কি না, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কি না, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কি না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থছাড় দেয়া হয়েছে কি না, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী পরবর্তী সংবাদ যারা শিশুদের নিয়ে খেলে তারা জাতির শত্রু :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads