ads

শনিবার , ১১ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

খবর টি পড়েছেন : ১৪৭
শ্রীবরদীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে আটক করেছে পুলিশ। ১০ আগস্ট শুক্রবার দুপুরে পৌর শহরের সাতানি মথুরাদী গ্রামের মহিলা কলেজের পাশে পরিত্যক্ত এক বাড়িতে ওই ঘটনা ঘটে। ধর্ষক ঘটনাস্থলের পাশে কলাকান্দা এলাকার মৃত আইজল হকের ছেলে হোটেল শ্রমিক আব্দুল মমিন (৫৫)। ধর্ষিতা শিশু সাতানি মথুরাদী ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।
ওই শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই শিশু সাতানি মথুরাদী ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। শুক্রবার দুপুরে ওই শিশু রাস্তায় খেলতে গেলে লম্পট আব্দুল মমিন বিস্কুটের লোভ দেখিয়ে তাকে রাস্তার পাশে পরিত্যক্ত মৃত ইন্তেজ আলীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এলে লম্পট আব্দুল মমিন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে আব্দুল মমিনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ওই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শেরপুরের নজরুল ও নওয়াজেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads