ads

বুধবার , ৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আউশ ব্রি-৪৮ জাতের ধান কর্তন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৬৩
নকলায় আউশ ব্রি-৪৮ জাতের ধান কর্তন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসের সহায়তায় চাষী পর্যায়ে উন্নতমানের ধানের বীজ উৎপাদনে আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় রোপনকৃত ব্রিধান-৪৮ জাতের শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট বুধবার সকালে নকলা পৌরসভার বাজারদী এলাকায় চাষী রুস্তম আলীর ক্ষেতে আনুষ্ঠানিকভাবে ওই শস্য কর্তন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, সাবেক কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় চাষী রুস্তুম আলী গত এপ্রিল মাসে, বাজারদী এলাকায় প্রায় ৩একর জমিতে ব্রিধান-৪৮ জাতের আউশ ধান আবাদ করেন। আবহাওয়া অনুকুল ও যথাযথ পরিচর্যার ফলে আশানুরূপ আবাদ হয়েছে। প্রতি একরে ৫০ মণের অধিক ধান উৎপাদন হবে বলে কৃষক রুস্তম আলী আশা করছেন। আধুনিক ধান কাটার যন্ত্র কম্বেইন হারভেষ্টরের মাধ্যমে ওই ধান কর্তন করা হয়। বিপুল সংখ্যক কৃষক কৃষাণী ও শিক্ষার্থী ওই শস্য কর্তন দেখতে ভীড় জমায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়… পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads