স্টাফ রিপোর্টার ॥ এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি একটি মফস্বল জেলা শহর থেকে ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল হিসেবে শ্যামলবাংলার প্রকাশনাকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় মা, মাটি ও মানুষের কথা বলার দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রকাশিত শ্যামলবাংলা২৪ডটকম ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাসহ অনুসন্ধানমূলক নানা পরিচ্ছন্ন-সমৃদ্ধ ও ইতিবাচক প্রতিবেদন শ্যামলবাংলাকে অনলাইন মিডিয়া জগতের শীর্ষে স্থান করে দিয়েছে। সরকারি-বেসরকারি ও অবস্থাসম্পন্ন মহলের কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়াই শ্যামলবাংলা২৪ডটকমকে তার পরিবারই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটিও একটি কঠিন চ্যালেঞ্জ। তিনি শ্যামলবাংলার আগামী দিনগুলোর সফলতাসহ তার শতায়ু কামনা করেন।
শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলাইমান খাঁন মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান। স্বাগত বক্তব্যে শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক রফিকুল ইসলাম আধার বলেন, শ্যামলবাংলা২৪ডটকম’র পথচলায় সকলের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী পথচলা সহজতর করতে আরও সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি আগামী বছর থেকে সাংবাদিকতা ও সাহিত্যে ৫ জনকে সম্মাননা স্মারকসহ নগদ ৫ হাজার টাকা করে অর্থ প্রদানের ঘোষণা দেন।
শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ও কবি জান্নাতুল রিকসনার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, শরিফুর রহমান, হাকিম বাবুল, আসাদুজ্জামান মোরাদ, এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, এডভোকেট আশরাফুন্নাহার রুবী, এডভোকেট আরিফুর রহমান সুমন, প্রভাষক আইয়ুব আলী বিদ্যুৎ, সমাজসেবক সোলায়মান আহমেদ প্রমুখ।
ওইসময় জেলা কারাগারের জেলার মোঃ ইসমাইল হোসেন, রূপান্তর শিল্পীগোষ্ঠীর সভাপতি রাজু আহম্মেদ, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, শেরপুর টাইমস’র নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ ও শাহজাদা স্বপন, কবি সংঘ বাংলাদেশের সহ-সভাপতি কবি আইরীন আহমেদ লিজা, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি কালাম বিন আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল ও মোঃ ফরিদুজ্জামান, বিভাগীয় সম্পাদক ডাঃ হাফিজুর রহমান লাভলু, (প্রয়াত প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুলের পত্নী) মুশরিনা জান্নাত, আল আমিন আলিম ও তাজুমুল ইসলাম, স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সাবেক কাউন্সিলর, নারীনেত্রী নীরু শামছুন্নাহার নীরা, সমাজসেবক হাসানুর রহমান আলাল, বুলবুল আহমেদ, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার কালু গাজী, সমাজসেবক মুসা আলম সরকার, মোঃ আশরাফুজ্জামান, প্রকৌশলী তারিকুল ইসলাম, খন্দকার আল আমিন অনির্বাণ তরুণ সংঘ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সোনার বাংলা যুব সংঘ’র সভাপতি মিজানুর রহমান মিজানসহ সাংবাদিক, কবি-সাহিত্যিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতি, কবি সংঘ বাংলাদেশ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম শেরপুর প্রেসক্লাব, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, মহিলা পরিষদ, জনউদ্যোগসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে শ্যামলবাংলা পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রয়াত শাহ আলম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সাংবাদিক সুধীজনসহ সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক রফিকুল ইসলাম আধার অতিথি ও শ্যামলবাংলা পরিবারকে নিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
দ্বিতীয় পর্বে রূপান্তর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল নাইন পাওয়ার ভয়েস তারকা হাসনা হেনা, শেরপুরের গানের পাখি খ্যাত নুসরাত জাহান রিয়া, জেসমিন, সেলিনা মুস্তারিন, আঞ্জুমান পারুল ও রাজু আহমেদ। সঙ্গীতের ফাঁকে স্ব-রচিত কবিতা পাঠ করেন রাবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম টুকু ও জান্নাতুল রিকসনা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জুলাই শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন শ্যামলবাংলা২৪ডটকম’র আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন।
























