ads

মঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলতি বছরেই সারা বাংলাদেশ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে ॥ নালিতাবাড়ীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৬
চলতি বছরেই সারা বাংলাদেশ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে ॥ নালিতাবাড়ীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী ২ মাসের মধ্যেই বাংলাদেশ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সারা বাংলাদেশ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। তিনি ৩১ জুলাই মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি বিতরণকালে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওই সমাবেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশ হবে সফলকাম আধুনিক বিশ্বের পরিবেশবান্ধব একটি দেশ। আমরা অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি। সৌরবাতি দিচ্ছি, বাড়ি আলোকিত করছি, মানুষের সাহস আলোকিত করছি, জীবন আলোকিত করছি। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশে বিদ্যুতায়ন করতে যাচ্ছি। কিছুদিন আগেও ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল বাংলাদেশে, যা আগামী সেপ্টেম্বরেই ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে।
তিনি বলেন, আজকে আলোর বার্তা সবার হাতে চলে আসছে। শেখ হাসিনা সমগ্র গ্রাম আলোকিত করছেন। আপনাদের একমাত্র বার্তা হবে, আগামীতে যে করেই হোক মতিয়া চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা। এর কোনো বিকল্প নেই। আমরা যদি মাথা উঁচু করে বিশ্বের কাছে এক নম্বর দেশ হতে চাই, তাহলে নৌকা মার্কার কোনো বিকল্প নাই। এখন জামায়াত-বিএনপি জোট প্রত্যেকটা ঘরে ঘরে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমাদেরকে তা মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে দেশ। মেয়েরা আজ হিমালয় জয় করছে। দেশের বাইরে ছেলেরা যখন হেরে যাচ্ছে, কিন্তু মেয়েরা জিতে যাচ্ছে। তাই নারীরা শেখ হাসিনার পেছনে আছে।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
ওই সময় শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীম, কৃষি বিভাগের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও কৃষিমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি, কওমি, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাসহ ১৪২ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মাঝে সৌরবাতি বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বর্ণাঢ্য আয়োজনে শ্যামলবাংলা২৪ডটকম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads