শ্রীবরদীতে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫৩
শ্রীবরদীতে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ হযরত আলী ওরফে বাসু মেম্বার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার জোলগাঁও এলাকার বসতঘর থেকে ওই পিস্তল ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় আলফাজ দেওয়ানীর ছেলে। ওই ঘটনায় শুক্রবার শ্রীবরদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি নওজেশ আলী মিয়ার নেতৃত্বে এস আই সজিব খান, এস আই হাসিবুল হাসান সঙ্গীয় ফোর্স উপজেলার জোলগাঁও এলাকায় হযরত আলী ওরফে বাসু মেম্বারের বসতঘরে অভিযান চালায়। ওইসময় বাসুর ঘরের নিজ বালিশের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের দাবি, বাসু এলাকার একজন চিহ্নিত চোরাকারবারী এবং তার বিরুদ্ধে সহোদর ভাইকে হত্যাসহ ৩টি মামলা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে চোরাই গাছ জব্দ করা নিয়ে বিজিবি ও… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে চাচীর হাত কর্তনের মামলায় ভাতিজা গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads