প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পেলেন শেরপুরের মেধাবী শিক্ষার্থী জুঁই

খবর টি পড়েছেন : ৪৩০
প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পেলেন শেরপুরের মেধাবী শিক্ষার্থী জুঁই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৭ পেয়েছেন শেরপুরের মেধাবী শিক্ষার্থী সাইদা আক্তার জুঁই। ২৫ জুলাই বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জুঁইয়ের হাতে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তাকে ওই পদক দেয়া হয়েছে। জুঁই ২০১৬ সালে তার অনুষদ থেকে সিজিপিএ ৪.০০ সর্বোচ্চ ৩.৯১ পেয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর শহরের কসবা এলাকার আ.স.ম সারোয়ার জাহান ও হাসনা হেনা দম্পতির মেয়ে জুঁই। ৩ বোনের মধ্যে বড় জুঁই। তিনি ২০১০ সালে শেরপুরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে এসএসসি এবং শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ অর্জন করে এইচএসসি সম্পন্ন করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, “প্রধানমন্ত্রী স্বর্ণপদক -২০১৭” এর জন্য এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মনোনীত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রবর্তন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শিশু ফোরামের উপজেলা কমিটি গঠন পরবর্তী সংবাদ শেরপুরে সংবাদবোধ এবং খবরের নীতি-নৈতিকতা অবহিতকরণ সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads