ads

সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্ণদৈর্ঘ্য প্রেমে আফরান নিশো ও তিশা

খবর টি পড়েছেন : ২১১
পূর্ণদৈর্ঘ্য প্রেমে আফরান নিশো ও তিশা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গেলো ঈদে আফরান নিশো ও তানজিন তিশা জুটিকে একসঙ্গে বেশ কয়েকটি নাটকেই দেখা গিয়েছিলো। এবারো আসছে ঈদের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় এ তারকা জুটি।
গত ২০ ও ২১ জুলাই রাজধানীর উত্তরা ও তিনশো ফুট এলাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকের নাম ‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’। সারোয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘দীর্ঘদিন প্রেম করলে প্রেমিক-প্রেমিকা দুজনেরই ভালো-মন্দ একসময় প্রকাশ হবেই। সেই ভালোটুকুকে গ্রহণ করে খারাপটুকুকে মেনে নিয়েই জীবনকে এগিয়ে নিতে হয়। এটাই মূলত এই নাটকের মূল বিষয়বস্তু।’
আফরান নিশো বলেন, ‘নাটকটির নির্মাণ বেশ ভালো হয়েছে। তুহিন সবসময়ই বেশ পরিচ্ছন্ন কাজ করে। নির্মাণের ক্ষেত্রে তারমধ্যে কোনরকম বাড়াবাড়ি নেই। সবসময়ই আন্তরিকতা নিয়ে যত্ন দিয়ে কাজটি নির্মাণ করার চেষ্টা করে। এই নাটকটির নির্মাণের ক্ষেত্রেও তাই হয়েছে। আর তিশা অভিনয়ে আগের চেয়ে আরো বেশি সিরিয়াস হয়েছে। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠারই চেষ্টা করছে তিশা। তার এই আগ্রহকে সাধুবাদ জানাই।’
নাটকটি আসছে কোরবানীর ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার সালমানের সঙ্গে বলিউডে ঝড় তুলবেন নোরা ফাতেহি! পরবর্তী সংবাদ স্বামী-সন্তান নিয়ে ভালো আছি, ডিভোর্স নিছক গুজব :…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads