ads

সোমবার , ১৬ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সালমানের সঙ্গে বলিউডে ঝড় তুলবেন নোরা ফাতেহি!

খবর টি পড়েছেন : ১৫২
এবার সালমানের সঙ্গে বলিউডে ঝড় তুলবেন নোরা ফাতেহি!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নোরা ফাতেহি। ইন্দো-মরক্কো-কানাডিয়ান এ ড্যান্সার বলিউডে পা রাখেন ‘রোয়ার: দ্য টাইগার অব সুন্দরবন’ সিনেমার মাধ্যমে। এরপর তেলেগু সিনেমার আইটেম গানে জনপ্রিয়তা পান নোরা ফাতেহি। এবার বলিউডের আইটেম জগতেও নিজের অবস্থান দৃঢ় করতে যাচ্ছেন এ নৃত্যশিল্পী।
ইতোমধ্যেই জন আব্রাহাম অভিনীত অ্যাকশন এন্টারটেইনার ‘সত্যমেব জয়তে’র সুপারহিট গান ‘দিলবার’ এ তার নাচ প্রশংসা কুড়িয়েছে সবার। তাঁর ডান্স মুভমেন্টগুলোকে ‘অ্যামেইজিং’ বলছেন সবাই। সবার মন কেড়েছেন তিনি তাঁর নৃত্যশৈলী দিয়ে। একটা গান দিয়েই তিনি তাঁর নাচার ক্ষমতা সম্পর্কে সবাইকে জ্ঞান দান করে ফেলেছেন। নাচের যে খেলা তিনি দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসা পেয়েছে আবালবৃদ্ধবণিতার।
আর সম্প্রতি পাওয়া গেছে আরেকটি খবর। সালমান খানের পরবর্তী মেগা প্রজেক্ট ‘ভারত’-এ এমনই একটি দুর্দান্ত ডান্স নাম্বারে পারফরম করবেন নোরা। বিষয়টি নোরা নিজেই নিশ্চিত করেছেন এবং সেই সাথে বলেছেন, খুব শিগগিরই আপনারা আমাকে আরো বেশ কয়েকটি ছবিতে পারফরম করতে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তবে চমক দেওয়ার জন্য সেগুলোর নাম বলছি না। আর আমি এই বিষয়গুলো নিয়ে ভীষণ এক্সাইটেড।
উল্লেখ্য, আলী আব্বাস জাফর পরিচালিত সালমান খানের হোম প্রজেক্ট ‘ভারত’-এর শুটিং খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিয়েই করবেন না সেলেনা গোমেজ! পরবর্তী সংবাদ পূর্ণদৈর্ঘ্য প্রেমে আফরান নিশো ও তিশা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads