ads

রবিবার , ২২ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৯
শেরপুরে উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ জুলাই রবিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে নয়আনী বাজার কালিমাতার মন্দির পর্যন্ত একটি রথ টেনে নিয়ে যান। এ সময় এখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শহরের কালিরবাজার থেকে আরেকটি রথ টেনে নয়আনী বাজার কালিমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এদিন বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীরা শহরের গোপালবাড়ী মন্দির থেকে একটি রথ টেনে গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দিরে নিয়ে যান। এ উপলক্ষে গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। ইস্কনের উদ্যোগে হরিনাম কীর্ত্তণ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৪৪তম শাখা উদ্বোধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads