ads

রবিবার , ২২ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন, ইরান থেকে তেল কিনবে বেইজিং!

খবর টি পড়েছেন : ১৪৫
উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন, ইরান থেকে তেল কিনবে বেইজিং!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। আর তারই জের ধরে এবার বেইজিংয়ের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিল। সংস্থার এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ওয়াশিংটন। কোম্পানির সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইরান থেকে তেল কেনা হবে। যদিও পুরো বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূনের যখন বাণিজ্য যুদ্ধ চলছে। অন্যদিকে, ইরান থেকে যখন চিনকে তেল কেনা হতে বিরত রাখার চেষ্টা করছে মার্কিন সরকার। এমন অবস্থায় এই সিদ্ধান্ত নিল চীনা সংস্থা। শানমং পেট্রোকেমিক্যাল কোম্পানি তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তবে এই বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের জেরে চীনের বহুসংখ্যক পণ্যের ওপর ব্যাপকমাত্রায় শুল্ক আরোপ করা হয়েছে। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করেছে। এবং এর মধ্যে মার্কিন তেল রয়েছে। ফলে চীনা কোম্পানিটি ইরান থেকে তেল কিনে তাদের সরবরাহ ঠিক রাখতে চায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনাস্থা ভোটে দাপটের সঙ্গে টিকে গেল মোদি সরকার পরবর্তী সংবাদ গ্রীসে ভয়াবহ দাবানলে ৫০ জনের মৃত্যু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads