ads

শনিবার , ২১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনাস্থা ভোটে দাপটের সঙ্গে টিকে গেল মোদি সরকার

খবর টি পড়েছেন : ২৫৩
অনাস্থা ভোটে দাপটের সঙ্গে টিকে গেল মোদি সরকার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের লোকসভায় অনাস্থা ভোটে শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই টিকে গেল ক্ষমতাসীন এনডিএ জোট। এতে মোদি সরকারের ক্ষমতা যেন আরো মজবুত হলো। বিরোধী রাজনৈতিক দলের ডাকা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে মোদি সরকার অবশ্য আগে থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিল। তবে নানামুখী রাজনৈতিক চাপের কারণে ক্ষমতাসীনরা কিছুটা দুর্বল হতে পারে বলে অনেকেই ধারণা করেছিলেন। বাস্তবে অবশ্য তেমনটা হয়নি। মোদি সরকার শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৬ জন সাংসদ। অন্যদিকে বিপক্ষে ভোট দেন ৩২৫ সাংসদ।
অনাস্থা প্রস্তাবের আগে প্রায় ১২ ঘণ্টা তর্ক-বিতর্ক হয় পার্লামেন্টে। এরপর নিম্নকক্ষ লোকসভায় প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয় রাত ১১টা ১৫ মিনিটে। এর আগে ভাষণ দেন নরেন্দ্র মোদি। বক্তব্য দেন রাহুল গান্ধীও।
প্রায় ১৫ বছর পর ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে তেলেগু দেশম পার্টি (টিডিপি)। শুক্রবার বিতর্ক ও ভোটাভুটির দিন ধার্য করা হয়। অনাস্থা প্রস্তাব আনা টিডিপি আগে ক্ষমতাসীন জোটেই ছিল। গত মার্চে ক্ষমতাসীন এনডিএ জোট থেকে বেরিয়ে যায় টিডিপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তুরস্ক এস-৪০০ কিনলে ঝুঁকিতে পড়বে ন্যাটো পরবর্তী সংবাদ উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন, ইরান থেকে তেল কিনবে বেইজিং!

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads