ads

শনিবার , ২১ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পল্লী বিদ্যুতে আলোকিত হলো আরও ৩ টি গ্রাম

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে পল্লী বিদ্যুতে আলোকিত হলো আরও ৩ টি গ্রাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলায় পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও ৩টি গ্রাম। শুভ গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় এবার আলোকিত হয়েছে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর, দড়িপাড়া ও টাঙ্গারিয়াপাড়া গ্রাম। ২১ জুলাই শনিবার বিকেলে দড়িপাড়া বাজারে জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে ওই সংযোগ উদ্বোধন করেন। ওইসময় পল্লী বিদ্যুতের প্রকৌশলী আশিক মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্য সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই সদর উপজেলার প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন খোকা, সাধারণ সম্পাদক ইয়াদ আলী মেম্বার, জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
জানা যায়, ওই ৩টি গ্রামে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতায়িত হওয়ায় নতুন করে ২৫০টি পরিবার পল্লীবিদ্যুতের সুবিধা ভোগ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে সরব যুবলীগ পরবর্তী সংবাদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ॥ নালিতাবাড়ীতে বৌ-ভাতের অনুষ্ঠান…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads