ads

বুধবার , ১৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

খবর টি পড়েছেন : ২১৩
ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৮ জুলাই বুধবার দুপুরে উপজেলার বাতিয়াগাঁও গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় মৃত নবী হোসেনের ছেলে। তিনি এলাকায় কৃষি কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে আনসার আলী তার বাতিয়াগাঁও গ্রামের বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় আকস্মিকভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ওই সময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আত্মীয়-স্বজনরা আনসারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে মৃতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩০ লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপন অভিযান পরবর্তী সংবাদ শেরপুরে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে গণমাধ্যমের করণীয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads