ads

মঙ্গলবার , ১৭ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা শ্রমিকদলের কমিটি গঠন ॥ সভাপতি শওকত, সম্পাদক জুন

খবর টি পড়েছেন : ১৫১
শেরপুরে জেলা শ্রমিকদলের কমিটি গঠন ॥ সভাপতি শওকত, সম্পাদক জুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা শ্রমিকদলের নতুন কমিটি গঠিত হয়েছে। ১৬ জুলাই সোমবার কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সাক্ষরিত প্যাডে ওই কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মোঃ শওকত হোসেনকে সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম জুনকে সাধারণ সম্পাদক ও মোঃ মানিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আংশিক ঘোষিত ওই কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এমএ মাসুদ, ফয়সাল আহম্মেদ তোতা, মাসুদ রানা ও মোঃ কামরুজ্জামান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সারোয়ার জাহান শেলু, আব্দুল কাদের কালু, আলম বাদশা ও আবু নাসের মোঃ নিজামুল, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নাহিদ হাসান রুবেল, মোঃ আবুল কালাম ও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মিয়া, এবিএম শফিকুল ইসলাম শান্ত ও মোঃ হানিফ।
নবঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকাসহ অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে শ্রমিকদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবিতায় রবিউল আলম টুকুর পুরস্কার লাভ পরবর্তী সংবাদ শেরপুরে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads