ads

মঙ্গলবার , ১৭ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২০৫
ঝিনাইগাতীতে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার হাতিবান্ধা চকপাড়া গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে স্থানীয় মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান ও তার স্ত্রী রেখা খাতুন। বিকেলে তাদেরকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ওই ঘটনায় ব্যবহৃত একটি ধারালো দা’ও জব্দ করেছে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, বৃদ্ধা ফজিলার লাশ উদ্ধারের পর থেকে পুলিশ গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করে। তদন্তের এক পর্যায়ে পুলিশের কাছে প্রমাণিত হয় যে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলে হাবিবুর ও তাঁর স্ত্রী রেখা ধারালো অস্ত্র দিয়ে ফজিলাকে হত্যা করে বাড়ির অনতিদূরের জঙ্গলে তার লাশ ফেলে রাখেন। এরপর মঙ্গলবার স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফজিলাকে হত্যার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৪ মে ঝিনাইগাতী থানা-পুলিশ উপজেলার হাতিবান্ধা চকপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে মৃত আমজাদ হোসেনের স্ত্রী ৮০ বছরের বৃদ্ধা ফজিলা খাতুনের গলাকাটা লাশ উদ্ধার করে। ওই ঘটনায় ফজিলার বড় ছেলে আব্দুর রেজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ প্রকৃতিজন্মা ফল লটকন ॥ নকলায় বাণিজ্যিক চাষে আয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads