ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৮২
ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে আকাশি (২) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ১৫ জুলাই রবিবার বিকেলে উপজেলার দক্ষিণ ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে। আকাশি ওই গ্রামের আফছার আলীর কন্যা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, বুধবার বিকেল ৪টার দিকে আকাশি তার মায়ের পেছনে পেছনে বাড়ি ফিরছিল। ওই সময় তার মায়ের অজান্তে আকাশি পা ফসকে পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর… পরবর্তী সংবাদ শিশু শিক্ষার খাছিলত বদলাতে হবে : তালাত মাহমুদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads