শেরপুরে রথযাত্রা উৎসব শুরু

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে রথযাত্রা উৎসব শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই শনিবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষরা শহরের গোপালবাড়ী মন্দির থেকে পুষ্পরথটি টেনে নয়আনী বাজার ভবতারা কালিমাতার মন্দিরে নিয়ে যান। ওই সময় সেখানে বিশেষ পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ ওই রথযাত্রার আয়োজন করে।
গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। রথযাত্রা উপলক্ষে শহরের নয়আনী বাজার মা ভবতারা কালিমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে শহরের রঘুনাথ জিওর মন্দির প্রাঙ্গণে এবং বিকেলে সদর উপজেলার হাওড়া গড় এলাকায় জগন্নাথদেবের মন্দির কমিটির রথযাত্রা উৎসব পালিত হয়ে। বিকেলে শহরের নিউমার্কেট সংলগ্ন গৃর্দানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর আখড়া নামে পরিচিত ইসকন মন্দির থেকে এক রথযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ফের ইসকন মন্দিরে এসে শেষ হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুর জেলা কমিটি এ রথযাত্রা উৎসবের আয়োজন করে। এছাড়া রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা ইসকন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব জগন্নাথ দাস জানান, রথাযাত্রার এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২২ জুলাই রবিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে এবারের রথযাত্রা উৎসব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩০ লাখ শহীদের স্মরণে পুলিশের ৩০ হাজার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শিশুর লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads