শ্যামলবাংলা ডেস্ক : ২ মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছে ঢাকার দু’টি আদালত। ৫ জুলাই বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম ওই আদেশ দেন।
যুদ্ধাপরাধীদের মন্ত্রী করে জাতির মানহানি ও ‘মিথ্যা তথ্য দিয়ে’ জন্মদিন পালনের অভিযোগের ওই দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করা হয়েছে।





















