শেরপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্ণিভাল

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্ণিভাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘শৃঙ্খলার জন্য ক্রিকেট, ক্রিকেট খেলো, শৃঙ্খলা শেখ’-শ্লোগানে শেরপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন শুক্রবার দিনব্যাপী শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ক্রিকেট কার্ণিভালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ বছর বয়সী ৪০ জন ক্ষুদে ক্রিকেটার ৪টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে। বিসিবি’র সহায়তায় জেলা ক্রীড়া সংস্থা ওই ক্রিকেট কার্নিভালের আয়োজন করে।
দেশের ৪টি প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা ব্রহ্মপুত্র এ- ৪টি নামে বিভক্ত হয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে ক্ষুদে ক্রিকেটাররা নির্ধারিত ১২ ওভার করে খেলায় অংশগ্রহণ করে। সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল পরে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে টস জিতে ব্যাটিং করা দলে পদ্মা দল নির্ধারিত ১২ ওভারে ৮ ইউকেটে ৯০ রান করে। জবাবে যমুনা দল নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেটে ৮৫ রান করে। এতে ৫ রানে পদ্মা’র কাছে যমুনা দল পরাজিত হয়।
আনন্দমুখর পরিবেশে সকালে ওই ক্রিকেট কার্ণিভালের উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, অধ্যাপক আব্দুর রউফ, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বিসিবি’র প্রদত্ত জার্সি ও ক্যাপ বিতরণ করেন। বিকেলে খেলা শেষে অংশগ্রহণকারি প্রত্যেক ক্ষুদে ক্রিকেটারের হাতে শুছ্ছো উপহার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।
বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল বলেন, শিশুদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্ষুদে ক্রিকেট প্রতিভা বাছাই করাই এ ক্রিকেট কার্ণিভালের মূল লক্ষ্য। অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্ণিভালের খেলায় প্রতি দলে ১০ জন খেলোয়াড়ের মাঝে ৮ জন ছেলে ও ২ জন করে মেয়ে খেলায় অংশ নেয়। জোড়ায় জোড়ায় ব্যাটসম্যান মাঠে নেমে ৩ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। সকলেই অন্ততঃ এক ওভার করে বল করতে হয়। প্রতিবার ব্যাটসম্যান আউট হওয়ার জন্য ২ রান করে কাটা যায় এবং ‘ওয়াইড’, ‘নো-বল-এ এক রান করে প্রতিপক্ষে দলীয় রান যোগ হলেও এজন্য কোনরকম নতুন করে বল করতে হয় না। এতে ‘এলবিডব্লিও’ কোন আউট নেই। শিশুরা ক্রিকেট কার্ণিভালের খেলাগুলো দারুণ উপভোগ করেছে। এ ক্রিকেট কাণিভাল থেকে ১৫ জন ক্ষুদে ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। যাদের পরবর্তিতে সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইউনিসেফের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ পরবর্তী সংবাদ শেরপুরে গুণী শিক্ষক জীবন কৃষ্ণ বসুর বিদায় সংবর্ধনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads