ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

খবর টি পড়েছেন : ১৪৩
ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৩ জুন বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, ২০১৭-১৮ অর্থবছরের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচি প্রকল্পের আওতায় ৪লাখ টাকা শিক্ষাবৃত্তি ও ২লাখ টাকা মূল্যের এ শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ এশিয়া কাপজয়ী শেরপুরের ক্রিকেটার জ্যোতিকে নাগরিক সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads