ads

মঙ্গলবার , ১২ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে প্রথম আলো বন্ধুসভার ঈদবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ১৮০
শেরপুরে দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে প্রথম আলো বন্ধুসভার ঈদবস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় শিশুদের মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়েছে। ১২ জুন মঙ্গলবার বিকেলে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা শহরের বিভিন্ন এলাকার ৫০টি শিশুর মধ্যে এসব জামা বিতরণ করা হয়। শেরপুর বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় ওই সব জামা কিনে তা বিতরণ করেন।
এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা আনোয়ারুল সাদাত সুইট, শেরপুর বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক মাশুকুর রহমান মিশুক, সহসভাপতি রবিন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রাজাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন জামা পেয়ে খুশি শহরের খরমপুর এলাকার শিশু ইতি (১০) বলে, ‘আব্বা দিনমজুর। কোন রকমে আমগর সংসার চলে। কোন সময় ঈদে নতুন জামা পাই নাই। এইবারই প্রথম নতুন জামা পাইলাম। আপনেগরে দেওয়া এই জামা পইরা ঈদের দিন বেড়ামু।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ২ ইউপি নির্বাচনে ২ কেন্দ্রে পুনরায় ভোট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads