ads

রবিবার , ৩ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

খবর টি পড়েছেন : ১৬৬
দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ৩ জুন রবিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে অগ্নি-৫ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাডারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের উড়ান পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় প্রতিটি যন্ত্রপাতি কীভাবে কাজ করছে। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি অগ্নি-৫ এই সিরিজের আধুনিকতম ক্ষেপণাস্ত্র।
দেশীয় প্রযুক্তিতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। ৫ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড ৪ থেকে উৎক্ষিপ্ত হয় মোবাইল লঞ্চারের মাধ্যমে। এ নিয়ে ষষ্ঠবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হল। অগ্নি-৫ সফলভাবেই তার পুরো পাল্লা পরিক্রমা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাতার এস-৪০০ কিনলেই হামলার হুমকি সৌদি বাদশার পরবর্তী সংবাদ গুয়াতেমালার ফুয়েগোর অগ্ন্যুৎপাতে নিহত ২৫

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads