ads

সোমবার , ৪ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুয়াতেমালার ফুয়েগোর অগ্ন্যুৎপাতে নিহত ২৫

খবর টি পড়েছেন : ২০৩
গুয়াতেমালার ফুয়েগোর অগ্ন্যুৎপাতে নিহত ২৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত: ২৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। ৪ জুন সোমবার সকালে বিবিসির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালের পর ফুয়েগো আগ্নেয়গিরির এটাই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনা।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আগ্নেয়গিরিটি থেকে উত্তপ্ত শিলা, কালো ধোয়া ও ছাই নির্গত হচ্ছে।গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, লাভার একটি স্রোত এল রোডেও নামের একটি গ্রামকে গ্রাস করেছে। এতে ওই গ্রামের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং অনেক মানুষ দগ্ধ হয়েছে।অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাই ছড়িয়ে পড়ায় গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস জানিয়েছেন, জাতীয় জরুরি অবস্থা মোকাবেলা প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্তত ৩টি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত পরবর্তী সংবাদ সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে চীন!

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads