ads

শনিবার , ২ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতার এস-৪০০ কিনলেই হামলার হুমকি সৌদি বাদশার

খবর টি পড়েছেন : ১৫৮
কাতার এস-৪০০ কিনলেই হামলার হুমকি সৌদি বাদশার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সৌদি বাদশা সালমান কাতারকে হুমকি দিয়ে বলেছেন, কাতার যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লেখা এক চিঠিতে সৌদি বাদশা ওই হুমকি দিয়েছেন। খবর ফ্রান্সের দৈনিক লা মন্ড’র।
এ ব্যাপারে ফরাসি ওই গণমাধ্যমের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেসটিভি বলছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য আলোচনা চালাচ্ছে কাতার। সৌদি বাদশা চিঠিতে সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, কাতার এস-৪০০ কিনলে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নিরাপত্তাগত স্বার্থ বিপন্ন হবে।
চিঠিতে তিনি লিখেছেন, ‘কাতার এস-৪০০ কিনলে সৌদি আরব তা ধ্বংসের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকবে।’
কাতার যেন অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে না পারে সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে ফরাসি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন সৌদি বাদশা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে প্রকাশ্যে যুবরাজ সালমান, ভিডিও সম্প্রচার পরবর্তী সংবাদ দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads