শেরপুরে এলজিএসপি’র জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুরে এলজিএসপি’র জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় শেরপুরে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সভায় এলজিএসপি-৩ এর আওতায় গৃহীত প্রকল্পের কাজের অগ্রগতি ও বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ নুরুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিউর রহমান মিতুল, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা শামীমা, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হুইপ আতিকের কুশ পুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল,… পরবর্তী সংবাদ শেরপুরে ‘অনন্যা এক্সক্লুসিভ’ বুটিক হাউজ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads