এরশাদের বিয়ে নিয়ে ভুয়া খবর ॥ শেরপুরে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

খবর টি পড়েছেন : ১৫৮
এরশাদের বিয়ে নিয়ে ভুয়া খবর ॥ শেরপুরে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের পালক কন্যাকে বিয়ে করলেন-এমন মিথ্যে ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগে শেরপুরে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। ১৬ মে বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ-বিধির ৫০০ ধারায় ওই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক হুমায়ুন কবীর তালুকদার মামলাটি গ্রহণ করে জেলা পুলিশের ডিবি’র ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ও নালিতাবাড়ী উপজেলা জাপার সভাপতি এডভোকেট আক্কাছ আলী মামলার উদ্বৃতি দিয়ে জানান, গত ১৩ মে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার পালিত কন্যা নিপা রানী কর্মকারকে নিজ খরচে বিয়ে দিয়েছেন। রাজধানীর ঢাকেশ্বরি জাতীয় মন্দিরে ওই বিয়ের অনুষ্ঠানে জাপার প্রেসিডিয়াম সদস্যসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও ‘দৈনিক আমার দেশ’ এর অনলাইন ভার্সনে ‘পালিত কন্যা নিপা রানী কর্মকারকে এরশাদ নিজে বিয়ে করলেন’ মর্মে সংবাদ প্রকাশিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ পার্টির সকল নেতা-কর্মীদের মানহানি হয়েছে, টাকার অঙ্কে যার পরিমাণ এক কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ ভবন নির্মাণ… পরবর্তী সংবাদ স্বাগতম মাহে রমযান ॥ ড. আবদুল আলীম তালুকদার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads