ads

বুধবার , ১৮ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিএনজি-ট্রলি সংঘর্ষে নিহত ১, আহত ৪

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে সিএনজি-ট্রলি সংঘর্ষে নিহত ১, আহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সিএনজি-ট্রলি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। ১৮ এপ্রিল বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি সিএনজি যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয়রা ।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ঘটনাস্থলে পৌছালে একই দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলিকে সাইট দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। অন্যদিকে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে স্থানীয় আরশাদ আলীর বসতঘরে উঠে যায়। ওইসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা একজন (পুরুষ) মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশসহ দুর্ঘটনাকবলিত ট্রলি ও সিএনজি শেরপুর সদর থানায় নিয়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ পরবর্তী সংবাদ শেরপুরে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads