ads

রবিবার , ১৫ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শেখ হাসিনার আমলে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করছেন’

খবর টি পড়েছেন : ২৪২
‘শেখ হাসিনার আমলে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করছেন’
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতীতে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে সাংসদ চাঁন

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আমলে দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করছেন। তিনি বলেন, বিগত ৯ বছরে দেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় আচার পালন করছেন। এখন আর বিএনপির আমলের মত সংখ্যালঘুরা দেশ ত্যাগ করছেন না। মায়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা নির্যাতনের ঘটনার পর দেশে বৌদ্ধ সম্প্রদায়কে কেউ কোন কথা বলার সাহস পায়নি। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী বলেই এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সরকারের নীতি সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা। এখানে সবাই সমান। তিনি ১৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
সম্মেলনের প্রিয় অতিথি পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি বলেন, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সরকার ও প্রশাসন সবার সাথে সমান আচরণ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সব-সময় সংখ্যায় কম এমন জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিই। তিনি বলেন, বর্তমান সরকারের পুলিশ জনবান্ধব। যেকোন সময় যে কেউ আমাদের কাছে সাহায্য চাইলে আমরা এগিয়ে আসি।
বিশেষ অতিথি ইউএনও ফারজানা করিম বলেন, দেশের মানুষ সবাই সমান। কেউ নিজেকে ছোট মনে করবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
সম্মেলনে আরেক বিশেষ অতিথি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ^াস বলেন, জন্মের ওপর কারো হাত নেই। তাই মানুষ সবাই সমান। সবার প্রতি সমান আচরণ করা সকলের দায়িত্ব হওয়া উচিৎ।
আদিবাসী নেতা রবেতা ম্রং এর সভাপতিত্বে ও উপজেলা ঐক্য পরিষদের সদস্য সচিব জীবন চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, সদস্য সচিব কানু চন্দ্র চন্দ, আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মলয় চাকী, প্রিয়োতোষ সরকার, নৃপেন ঘোষ, জেলা পুরোহিত কলাণ পরিষদের সভাপতি বিপুল চক্রবর্তী, শেরপুর সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, সাধারন সম্পাদক সনজিত চক্রবর্তী, ঝিনাইগাতী পূজা পরিষদের সভাপতি গোপাল সেন গুপ্ত, জেলা রবিদাস সম্প্রদায়ের সভাপতি মিলন রবিদাস প্রমুখ।
সম্মেলন শেষে সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক উপজেলার ৭ ইউনিয়নের ১শ দরিদ্র মানুষের হাতে উপহার হিসেবে একটি করে কম্বল তুলে দেন এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ থেকে উপজেলার সকল দরিদ্র আদিবাসী মানুষকে ১ লাখ টাকা মূল্যের পাকা ঘর তৈরি করে দেওয়ার ঘোষণা দেন।
দ্বিতীয় অধিবেশনে অতিথিদের উপস্থিতিতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে রবেতা ম্রংকে সভাপতি ও জীবন চক্রবর্তীকে সাধারন সম্পাদক, গোপাল সেন গুপ্ত ও রঞ্জন আরেংকে সভাপতিমন্ডলীর সদস্য, ভজন চন্দ্র বর্মণকে যুগ্ম সম্পাদক, প্রমোদ রায় ও পবিত্র ম্রংকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এমএ পাবলিক স্কুলে বর্ষবরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর জেলা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নয়া কমিটি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads