ads

শনিবার , ৩১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শুদ্ধ সঙ্গীত চর্চ্চা কেন্দ্র নন্দন সংগীত নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে শুদ্ধ সঙ্গীত চর্চ্চা কেন্দ্র নন্দন সংগীত নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন গড়ে ওঠুক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শুদ্ধ সঙ্গীত চর্চ্চা কেন্দ্র নন্দন সংগীত নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা খেলাঘর আসরের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ দাস। পরে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ও জেলা শিশু একাডেমির কর্মকর্তা মো. আসলাম খান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মানবাধিকার কমিশনের জেলা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘একটি সুস্থ জাতি ও দেশ গড়ে তুলতে হলে সুস্থ সংস্কৃতির ধারা তৈরি করতে ও তা অব্যাহত রাখতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ও মূল্যবোধের মাধ্যমে একটি জাতি বিশ্বের কাছে তার পরিচিতিকে তুলে ধরতে পারে। তাই আমাদের শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি শিক্ষাতেও দক্ষ করে তুলতে হবে। তাহলেই শিক্ষা আর সংস্কৃতির মেলবন্ধনে এ দেশ একটি সুন্দর ও শিক্ষিত জাতি হিসেবে গড়ে ওঠবে।’
বক্তব্যশেষে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে গাওয়া ‘তোল ছিন্ন বীণা, বাঁধ নতুন করে’ আধুনিক গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানটির শিশু শিক্ষার্থীরা একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে দেশাত্মবোধক, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত এবং আধুনিক, ভাওইয়া ও কাওয়ালী গান পরিবেশন করে। অনুষ্ঠানে জেলা নৃত্যশিল্পী সংস্থার সদস্য তন্বী সরকার, প্রিয়ন্তী হোড়, রিয়া মালাকার ও তৃষা মালাকার দুটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন সুতপা দত্ত ও সঞ্চিতা সাহা। বাদ্যযন্ত্রী হিসেবে সহযোগিতা করেন রতন সাহা, শরণ রায়, সৌরভ ও মুন্না। প্রায় ৩শ দর্শক-শ্রোতা রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ শেরপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads