ads

রবিবার , ২৫ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণহত্যা দিবসে গীতিনাট্য ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে গণহত্যা দিবসে গীতিনাট্য ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ গণহত্যা দিবস উপলক্ষে শেরপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী। এনডিসি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন সামাজি-সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু ও অধ্যাপক তপন সারোয়ারের নির্দেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য পরিবেশিত হয়।
এদিকে ২৫ মার্চ কালরাত এবং নিরীহ বাঙালির ওপর পাকহানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শহীদদের স্মরণে শেরপুরে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার রাতে শহরের থানা মোড়ে জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত ওই আলোক প্রজ্বলন অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দেয়ালিকা প্রকাশ পরবর্তী সংবাদ শেরপুরে নিখোঁজের ৪ দিন পরও হদিস মেলেনি কিশোরের

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads