স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা ছাত্র লীগের সাবেক কোষাধ্যক্ষ শহীদ আব্দুর রশিদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারী সোমবার ছাত্রলীগ ও পরিবারের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমী ভবনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, রশিদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, কবর জিয়ারত, একাডেমী মিলনায়তনে স্মরণসভা ও মিলাদ মাহফিল।
দুপুরে শহীদ রশিদের বাসায় আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, আওয়ামী লীগ নেতা তাপস কুমার সাহা, সাদেক আলী মাস্টার, সাপ্তাহিক দশকাহনীয়ার প্রকাশক মোহাম্মদ আবু বকর এবং রশিদের বাবা মোহাম্মদ আলী মিয়া, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন রাকিবসহ শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমী এবং শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আত্মীয়-স্বজনসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা।
এর আগে সকালে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রাকিবের নেতৃত্বে শহরে এক শোকর্যালি বের করা হয়। ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হাসিব, বদরুল হোসেন বাপ্পী, মাশুকুর রহমান মিশুক, ইমরান হোসেন, মশিউর রহমান, সারওয়ার হোসেন সুজন ও সাজ্জাদ হোসেন সবুজসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।
উল্লেখ্য, ১৯৯৬ সনের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে প্রতিপক্ষের গুলিতে আব্দুর রশিদ শহীদ হয়। তার নামে নালিতাবাড়ীতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ এবং পারিবারিক উদ্যোগে শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমী ও শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।























