স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা মটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মটরযান মেকানিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও জেলা বাসকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ট্রেড ইউনিয়ন নেতা জুলহাস আলী, যুবলীগ নেতা ওয়াসিম আকরাম, জেলা মটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাল মিস্ত্রী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।























