ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের রাজনীতিতে নয়া মেরুকরণ ॥ ঘুরে দাঁড়ালেন আ’লীগ নেতা আধার

খবর টি পড়েছেন : ৪১৫
শেরপুরের রাজনীতিতে নয়া মেরুকরণ ॥ ঘুরে দাঁড়ালেন আ’লীগ নেতা আধার
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের রাজনীতিতে নয়া মেরুকরণের ধারাবাহিকতায় একগুয়েমি নেতৃত্বের স্বেচ্ছাচারিতা, ত্যাগী নেতা-কর্মীসহ আইনজীবী সমাজকে অবমূল্যায়ন, উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বৈষম্য ও একটি বিশেষ এলাকার প্রতি মাত্রাতিরিক্ত আসক্তির কারণে এবার ঘুরে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, প্রেসক্লাব সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। তিনি ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে এলাকার ২ শতাধিক নেতা-কর্মীকে নিয়ে সরাসরি দলের বিবদমান রুমান-ছানু বলয়ে যোগ দিয়েছেন। বিষয়টি শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ‘টক অব দি টাউন’ হিসেবে আলোচিত হচ্ছে।
এ উপলক্ষে শনিবার রাতে শহরের খরমপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনার জবাবে এডভোকেট রফিকুল ইসলাম আধার জেলা আওয়ামী লীগের চলমান রাজনীতির হালচাল এবং সংগঠন পরিচালনায় সংগঠনের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি সম্পর্কে খোলামেলা কথা-বার্তা বলেন। তিনি হুইপ আতিক বলয় ত্যাগ করে ছানু-রুমান বলয়ে যোগদানের যৌক্তিকতা তুলে ধরেন এবং ‘আতিক ছাড়া নৌকা চাই, ছানু রুমান ছাড়া উপায় নাই’ বলেও স্লোগান তোলেন। সেইসাথে তিনি ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের স্থান নিশ্চিত করার স্বার্থে নির্ধারিত মেয়াদের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানেরও দাবি জানান।
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার কাফী জুবেরী, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, আওয়ামী আইনজীবী নেতা এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম প্রমুখ। ওইসময় এডভোকেট আধারের এলাকা থেকে আগত নেতা-কর্মীরা আগামী পৌর নির্বাচনে তাকে ‘মেয়র হিসেবে দেখতে চাই’ বলে স্লোগান দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর তরফ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। এর আগে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে এলাকার নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হন।
তথ্যানুসন্ধানে জানা যায়, সম্প্রতি আইনজীবীদের একটি সফর শেষে ফেরার পথে যশোরে অবস্থানরত দলের মহিলা সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর বাসায় দাওয়াত খাওয়ার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি দলের সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এডভোকেট রফিকুল ইসলাম আধারকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন এবং আইনজীবী সমাজ সম্পর্কে চরম বিদ্রুপাত্মক মন্তব্য করেন। জাতীয় নির্বাচনের বছরে আইনজীবী সমিতির নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ হলেও এ নির্বাচনের বিষয়ে তার কোন সহায়তা দূরে থাক, ন্যূনতম দায়িত্ববোধও ছিল না। প্রেসক্লাবের ভবন নির্মাণে পুনঃপুন ঘোষণা দেওয়ার পরও তার বাস্তবায়ন করেননি। শহরের একটি বিশেষ এলাকার নেতা-কর্মীদের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তিসহ রাজনীতিকে ওই এলাকানির্ভর করে রাখছেন। সভা-সমাবেশও করছেন শহর ছেড়ে ওই এলাকায় গিয়ে। এছাড়া প্রায় ২ বছর বাকী থাকার পরও আগামী পৌর নির্বাচনের জন্য ওই এলাকার এক নবীন নেতাকে আগাম প্রার্থী করে মাঠে নামিয়েছেন। তোষামোদী বিশেষ ঘরানার নেতাবেষ্টিত হয়ে পড়ার কারণে তিনি দলে গণতান্ত্রিক চর্চা ভুলে একনায়কতন্ত্র কায়েম করেছেন। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করে তৈলবাজদের দেখছেন। আইনজীবীরা একই অঙ্গণে অর্থাৎ জেলা ও দায়রা জজ আদালতসহ বার ভবন অঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবি জানিয়ে আসলেও তার স্বেচ্ছাচারিতার কারণে তা আজ দীর্ঘ ৮ বছর ধরে ঝুলে রয়েছে। এতে বিচারক, আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ বেড়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, ইউনিয়ন পর্যায় তথা পূর্বাঞ্চলের মতো এক লক্ষ জনতা অধ্যূষিত শেরপুর পৌর শহরের উন্নয়নের দিকে নজর না দিয়ে এবং বিশেষ করে তার নিজ এলাকাসহ মহল্লা পর্যায়ে কোন উন্নয়ন সহায়তা না দিয়ে বৈষম্য করছেন।
এদিকে আওয়ামী রাজনীতিতে একগুয়েমি নেতৃত্বের কারণে এডভোকেট রফিকুল ইসলাম আধারের ঘুরে দাঁড়ানোর ঘটনায় অবমূল্যায়নের শিকার আরও অনেকেই একই পথ বেছে নিচ্ছেন বলেও গুঞ্জন উঠেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষকদের পার্চিং উৎসব পরবর্তী সংবাদ শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজু হত্যা ॥ গ্রেফতারকৃত ২…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads