ads

সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে বোমা বিস্ফোরণে কংগ্রেস প্রার্থীসহ নিহত ৪

খবর টি পড়েছেন : ১৭৩
ভারতে বোমা বিস্ফোরণে কংগ্রেস প্রার্থীসহ নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের মেঘালয়ে বোমা বিস্ফোরণে বিধানসভার কংগ্রেস দলীয় এক প্রার্থীসহ চারজন নিহত হয়েছেন। রবিবার রাতে পূর্ব গাড়ো পাহাড় এলাকায় হাতে তৈরি বোমা বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। খবর এনডিটিভি অনলাইন।
ভারতের জাতীয় কংগ্রেস দলের স্থানীয় নেতা জোনাথন এন সাংমা আগামী সপ্তাহের বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে ওঁৎ পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে সংমার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও দুজন দলীয় কর্মী নিহত হন।
পুলিশ জানিয়েছে, গাড়ো পাহাড় এলাকায় তৎপর সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলাটি চলিয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা হাকিম রামকুমার শর্মা বলেন, কংগ্রেস প্রার্থীর মৃতদেহসহ ঘটনাস্থলে চারটি মৃতদেহ পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইরানে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত পরবর্তী সংবাদ সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ৭৭

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads