ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ৭৭

খবর টি পড়েছেন : ১৬২
সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ পূর্ব ঘোতা এলাকায় দেশটির সরকারি বাহিনীর বিমান ও রকেট হামলায় অন্তত ৭৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। সিরিয়ায় নিযুক্ত মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকরা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি বলছে, সোমবার ঘোতা একালায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেনাবাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আকাশ থেকে হামলার পর এবার সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলপথে হামলা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় বিভিন্ন সময়ে চালানো হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এলাকাটিতে বোমা হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। স্থানীয় জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, সেখানকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনের বাইরে।
পূর্ব ঘোতা এলাকায় প্রায় চার লাখ মানুষ বসবাস করে। ২০১৩ সাল থেকেই এসব মানুষ অনেকটা অবরুদ্ধ হয়ে সেখানে অবস্থান করছেন। খবর বিবিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে বোমা বিস্ফোরণে কংগ্রেস প্রার্থীসহ নিহত ৪ পরবর্তী সংবাদ সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads