ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বসন্ত বরণ

খবর টি পড়েছেন : ১৪২
নকলায় বসন্ত বরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। আর ঋতু রাজ বসন্ত বরণ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, বিএডিসি হিমাগার নকলার উপ-পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী ভিভূতি মোহন পাল, সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আবুল মুনসুর, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শামছুর রহমান আবুল, রেজাউল হক হীরা, শওকত হোসেন খান মুকুল, আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, ফয়েজ মিল্লাত, বদিউজ্জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বসন্ত বরণে কবিতা আবৃতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্ববোধক গান ও মঞ্চনাটকের ব্যবস্থা করা হয়। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে শিশু শিক্ষার্থীদের পাশে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads