ads

বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

খবর টি পড়েছেন : ১৪৭
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির ২নং বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ঐক্য পরিষদের সভায় ওই প্যানেল ঘোষণা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম। এতে সভাপতি পদে সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন, সহ-সভাপতি পদে বিদায়ী অডির এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, সাধারণ সম্পাদক পদে এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ আল আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ হারুন-অর-রশিদ বাচ্চু, অডিটর পদে এডভোকেট ফরহাদ আলী, নির্বাহী সদস্য পদে এডভোকেট জয়নাল আবেদীন আপেল, এডভোকেট আশরাফুন্নাহার রুবী, এডভোকেট মতিউর রহমান ও এডভোকেট মোঃ রাশেদুর রহমান রাসেলের নাম ঘোষণা করা হয়। তবে এডভোকেট মতিউর রহমান দাবি করেছেন, তিনি কোন প্যানেলে আবদ্ধ না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সিনিয়র আইনজীবী মোঃ সাইফুল আমীন, সাবেক সহ-সভাপতি এডভোকেট আবু জার গাফফারী, ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, এডভোকেট আব্দুল খালেক, এডভোকেট আবু হেনা খন্দকার মমতাজুল করিম, এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, এডভোকেট মুন্সী মোঃ মহসিন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নয়া সভাপতি গোপাল, সম্পাদক… পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপিনেতা পলাশসহ ৪ নেতা-কর্মী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads