স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেরপুরের আহসান হাবীবকে সভাপতি ও ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইন্ঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুর রহিমকে সহ-সভাপতি করা হয়েছে।
সায়েন্স ক্লাব সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্লাবের ৩য় বর্ষপূর্তি এবং নবীনবরণ উদযাপন শেষে কমিটি ঘোষনা করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর তারিকুল হাসান। ওইসময় ক্লাবের উপদেষ্টা এবং পরিবেশবিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের প্রতিষ্ঠাতা এবং স্থায়ী কমিটির প্রধান জহুরুল ইসলাম মুন, স্থায়ী কমিটির সদস্য খাইরুল হাসান, সদ্য বিদায়ী সভাপতি নুর-ই-ইশরাক এবং ক্লাবের উপদেষ্টাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, রাবি শাখা ছাত্রলীগ, প্রেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, নবজাগরন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
























