ads

বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুক আইডি হ্যাক হলে সহায়তা দেবে পুলিশ

খবর টি পড়েছেন : ১৭৬
ফেসবুক আইডি হ্যাক হলে সহায়তা দেবে পুলিশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান বিশ্বে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের দরকার অতন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। আর এই মাধ্যম হলো ফেসবুক। আর এই ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে পরিবার, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযেগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই। বর্তমানে ফেসবুকে আপনার সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক। নারী-পুরুষ উভয়ের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জটিল সমস্যা, মামলা করা, মামলার তদন্ত, পরামর্শ, হ্যাকার চিহ্নিত করা, গ্রেপ্তার করা ও হ্যাক হওয়া ফেসবুক উদ্ধারসহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ।
সিসিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিসি) আলীমুজ্জামন। তিনি সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। কীভাবে পুলিশ সাইবার ক্রাইমের সমস্যায় পরামর্শ ও সহযোগিতা করে থাকেন প্রশ্ন করলে ডিসি আলীমুজ্জামান বলেন, সিসিটিসির একটি বিভাগ হচ্ছে সাইবার ক্রাইম। পুলিশ সদরদপ্তরে আমাদের অফিস। সম্প্রতি সাইবার অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে মেয়েদের ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন হাওয়া জরুরি। প্রতিদিন আমরা ১০টিরও বেশি অভিযোগ পেয়ে থাকি। একটু অসাবধানতার কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনার সুন্দর ভবিষ্যৎ, সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে কান্না। ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে সমস্যায় যেভাবে সহায়তা দেবে পুলিশ :

Shamol Bangla Ads

হেল্প ডেস্ক:
ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে যে কোনো সমস্যায় আপনি সিসিটিসি’র ক্রাইম বিভাগের হেলফ ডেস্কের সহায়তা নিতে পারেন। হেল্প ডেস্কের রয়েছে দুটি মোবাইল নম্বর। পরামর্শ বা সহযোগিতার জন্য আপনি ফোন করতে পারেন-০১৭৬৯৬৯১৫০৯ অথবা ০১৭৬৯৬৯১৫০৯ নম্বরে। সিসিটিসি’র এই হেল্প ডেস্ক আপনাকে সহায়তা দেবে সপ্তাহে সাত দিন।
পরামর্শ:
আপনার অভিযোগটি শোনার পর পুলিশ আপনাকে পরামর্শ দেবে আপনি কী করবেন। যদি মামলা করতে হয়, তবে আপনাকে সহযোগিতা করবে পুলিশ।

ফেসবুক উদ্ধার ও হ্যাকার চিহ্নিত:
সিসিটিসির এই বিভাগটি আপনাকে ফেসবুকসহ যেসব সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে তা যদি হ্যাক হয়, তবে তা উদ্ধারে সহযোগিতা করবে। এছাড়া হ্যাকার চিহ্নিত করতে সাহায্য করবে।

Shamol Bangla Ads

মামলা ও মামলা তদন্ত:
হ্যাকার ধারই শেষ নয়, আপনাকে আইনি সহায়তা দেবে পুলিশ। যেমন আপনার ফেসবুক উদ্ধারে হ্যাকারের বিরুদ্ধে মামলা ও তদন্ত করবে পুলিশ।

গোপনীয়তা রক্ষা:
পুলিশ আপনাকে সহায়তা দেবে এবং মামলা তদন্তের ক্ষেত্রে আপনার সব ধরনের গোপনীয়তা রক্ষা করা হবে।

স্বশরীরে যোগাযোগ:
সমস্যা জটিল হলে আপনি স্বশরীরে সিসিটিসি’র সাইবার ক্রাইম বিভাগে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য প্রথমে উপরে উল্লিখিত নম্বরে ফোন দেয়ার পর পুলিশ সদর দপ্তরে স্বশরীরে যোগাযোগ করতে হবে।

নারী পুলিশের সহায়তা:
সিসিটিসির সাইবার ক্রাইম বিভাগে নারীদের পরামর্শ দেয়া, মামলা তদন্ত ও সব প্রকার আইনি সহায়তা দেয়ার জন্য নারী পুলিশ রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি পরবর্তী সংবাদ উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads