ads

শনিবার , ২০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

খবর টি পড়েছেন : ১৫৭
উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলায় শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে,সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাট জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কুড়িগ্রামে সবচেয়ে বেশি কম্পনের সৃষ্টি হয়।
ভূমিকম্প গবেষণা কেন্দ্র ও ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভারতের আসামে ও মাটির ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশের উত্তরাঞ্চল–সংলগ্ন ভারতের কিছু এলাকায়ও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নিম্ন আসমের কোকরাঝার জেলায় বলে উল্লেখ করেছে পত্রিকাটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন পরবর্তী সংবাদ ময়মনসিংহে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষুরের আঘাতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads