ads

বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি

খবর টি পড়েছেন : ১৫১
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আসামি সরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হকের পক্ষে চলমান যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবী আহসান উল্লাহ।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ দুই আসামি আদালতে উপস্থিত হলে দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান বিচারিক কার্যক্রম শুরু করেন।
টানা সোয়া ১ ঘণ্টা শুনানির পর দুপুর দেড়টায় আধাঘণ্টার বিরতি দেন আদালত। আসামিপক্ষের আইনজীবী পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে বিকেল ৩টায় শেষ করেন।
এদিকে এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৯ মিনিটে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছান খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করে দুদক।
অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারায়ণগঞ্জের ঘটনা তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ফেসবুক আইডি হ্যাক হলে সহায়তা দেবে পুলিশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads