ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শামীম ওসমান লাশের রাজনীতি করেন : আইভী

খবর টি পড়েছেন : ১৫৬
শামীম ওসমান লাশের রাজনীতি করেন : আইভী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। চাষাঢ়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

Shamol Bangla Ads

১৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে নগরীর সাধুপৌলের গির্জার কাছে হকারদের হামলায় আহত হওয়ার পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন তিনি।
আইভী বলেন, শামীম ওসমান কেনো মানুষের হাটার অধিকার হরণ করবে। তিনি (শামীম ওসমান) কোন কারণে আমার ওপর আক্রমণ করবেন? এটা নিরস্ত্র লোকের ওপর সশস্ত্র হামলা। আমি মৃত্যুকে ভয় করি না। ওই শহরে অনেককেই খুন করেছেন তারা (শামীম ওসমান)। শামীম ওসমান লাশের রাজনীতি করেন। তিনি মেধাবী ছাত্র ত্বকীকে হত্যা করেছেন। তাঁর ভাতিজা আজমেরী ওসমান নাট্যকার চঞ্চলকে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের বিচার হতে হবে তারা আজ আমাকেও খুন করতেন। আমার কর্মীরা আমাকে ঘিরে রাখেন।
ওই সময় মেয়র আইভী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন। মেয়র আইভী বলেন, ঘটনাস্থল চাষাঢ়ায় পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেননি। শামীম ওসমানের প্রতি সহানুভূতিশীল ছিল পুলিশ। এখানকার ডিসি ও এসপি তার (শামীম ওসমান) কথা শোনেন। তার চাটুকারি করেন।

তিনি আরও বলেন, আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। প্রশাসন থাকা অবস্থায় শামীম ওসমানের লোকজন আমাদের হামলা করে। পিস্তল দেখায়। আমারতো তার (শামীম ওসমান) মত পিস্তল নেই, তার মত ক্যাডার বাহিনী নেই। শামীম ওসমানের আজকের এই হামলার জবাব জনতার আদালতে দিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত মেনে নিতে হবে:ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়া,যুক্তিতর্ক চলছে

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads