ads

বুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৭৫
শেরপুরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানকে সামনে রেখে গণিত অলিম্পিয়াডের শেরপুর আঞ্চলিক পর্বের উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান। ওই সময় আন্তর্জাতিক ও বাংলাদেশ গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন যথাক্রমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জামাল উদ্দিন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো যৌথভাবে ওই উৎসবের আয়োজন করে।
উৎসব উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. রেজুয়ান, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. সাইফুল ইসলাম সাইফ ও সাধারণ সম্পাদক মো. মাশুকুর রহমান মিশু। এরপর ভিক্টোরিয়া একাডেমির ৬টি শ্রেণিকক্ষে গণিত উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের ৭৫ মিনিটের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এতে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানটি সফল করতে শেরপুর বন্ধুসভার সদস্য ও গণিত অলিম্পিয়াড একাডেমিক দলের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Shamol Bangla Ads

ফলাফল :
ক্যাটাগরি:-প্রাইমারী
চ্যাম্পিয়ন: নাবিদ হাসান, পঞ্চম শ্রেণি, নবারুণ পাবলিক স্কুল ও আবিদ হাসান প্রান্ত, চতুর্থ শ্রেণি, সাতরং পাবলিক স্কুল। প্রথম রানার আপ: তাশরিফুর রহমান মুগ্ধ, চতুর্থ শ্রেণি, নবারুণ পাবলিক স্কুল। দ্বিতীয় রানার আপ: মাশফিয়া বিনতে মতিন, পঞ্চম শ্রেণি, আইডিয়াল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুল।
ক্যাটাগরি:-জুনিয়র
চ্যাম্পিয়ন: খাতুনে জান্নাত বন্যা, সপ্তম শ্রেণি, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; মাহি-উজ-জামান মাহি, সপ্তম শ্রেণি, সাতরং পাবলিক স্কুল; রাফসান রাফি, সপ্তম শ্রেণি, সাতরং পাবলিক স্কুল ও শাফিন ইবনে হোসাইন, অষ্টম শ্রেণি, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। প্রথম রানার আপ: রাহুল কুমার দত্ত, অষ্টম শ্রেণি, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও জান্নাতুল নাইম শরণ, ষষ্ঠ শ্রেণি, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি।
ক্যাটাগরি:-মাধ্যমিক
চ্যাম্পিয়ন: জাওয়াদুজ জামান তাজ, দশম শ্রেণি, নবারুণ পাবলিক স্কুল। প্রথম রানার আপ: আলী রাফতানুর ইমন, নবম শ্রেণি, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। দ্বিতীয় রানার আপ: মো. ফাহাদ আল ফয়সাল, নবম শ্রেণি, নবারুণ পাবলিক স্কুল।
ক্যাটাগরি:-উচ্চ মাধ্যমিক
চ্যাম্পিয়ন: সাদমান বিন কাওসার, একাদশ শ্রেণি, শেরপুর সরকারি কলেজ। দ্বিতীয় রানার আপ: মো. রেদুয়ান ইসলাম, দ্বাদশ শ্রেণি ও মো. রুকুনুজ্জামান সাগর, একাদশ শ্রেণি, শেরপুর সরকারি কলেজ।
বিজয়ী শিক্ষার্থীদের প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়ের সঙ্গে যোগাযোগ (মোবাইল: ০১৭১৮৩৮২৬০৩) করার জন্য অনুরোধ করা হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জালনোটসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads