ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৪২
সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাইবান্ধা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ একমাস চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…রাজিউন)। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সকালে মারা যান তিনি। গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও চালকসহ চারজন আহত হন। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিত্সা দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচারও হয়।
ওই সংসদীয় আসনের সাবেক এমপি মনজুরুল ইসলাম লিটন আততায়ীর হাতে খুন হওয়ার পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান গোলাম মোস্তফা। এ বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের এই সাবেক চেয়ারম্যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ পরবর্তী সংবাদ জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ - রংপুর বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads