ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

খবর টি পড়েছেন : ১৬২
জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুইদিনের সরকারি সফরে ১৮ ডিসেম্বর সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে।

একটি টার্কিশ এয়ারক্রাফট সে দেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এ মানবিক সংকট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলেছেন। বিনালি ইলদিরিম ২০ ডিসেম্বর বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদের মৃত্যু পরবর্তী সংবাদ আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে নেত্রকোনায় রাষ্ট্রদোহীতার মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads