ads

বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক হয়েছে : তথ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

অবশ্য এই মন্তব্য মন্ত্রী বা আওয়ামী লীগ নেতা হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে করেছেন বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ব্যক্তি হিসেবে বলছি, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে এটা প্রমাণ হয়েছে। এতে সরকারের ভূমিকা নেই। তাদের সিদ্ধান্তই সবার ওপরে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বিএনপি যে তত্ত্বাবধায়কের কথা বলে সেটার প্রয়োজন নেই। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার ভোটার এই সিদ্ধান্তে হতবাক হয়েছে। কোথাও কোনো গণ্ডগোল হয়নি। কোনো অভিযোগ ছিল না। সহিংসতার কোনো ঘটনা হয়নি।

Shamol Bangla Ads

তিনি বলেন, ইসি ৫শ মাইল দূরে বসে সিসি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে। ওটা আসলে কতটা কারেক্ট ফুটেজ দিচ্ছিল সেটা বড় প্রশ্ন। ৯৮টা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের রিপোর্ট আছে, ভোট সুষ্ঠু হয়েছে, তারা বলছেন। ইসির সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবিদ্ধ বলে জনগণ বলছেন।

Need Ads
error: কপি হবে না!