ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সর্বোচ্চ সাজা চেয়েছে দুদক

খবর টি পড়েছেন : ১৩৯
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সর্বোচ্চ সাজা চেয়েছে দুদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। দুদক খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। বেলা ১১টা থেকে ১টা ৩৫ মিনিট পর্যন্ত দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন মোশাররফ হোসেন কাজল। বুধবার খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানির জন্য দিন রয়েছে।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য দিয়েছিলেন, তা বিভ্রান্তিকর। খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য–প্রমাণ দিয়ে দুদক প্রমাণ করতে সক্ষম হয়েছে। মোশাররফ হোসেন কাজল সাক্ষীদের সাক্ষ্য, সাক্ষীদের জবানবন্দি, সাক্ষীদের জেরা ও মামলা–সংশ্লিষ্ট অভিযোগের সপক্ষে আদালতে বক্তব্য তুলে ধরেন। এর আগে সকাল ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া।
উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জন। ওই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ ৪ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন পরবর্তী সংবাদ ‘৯৯৯’ ফোন সার্ভিসে প্রতিদিন ২০ হাজার ৮৩৩ জন…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads